শিরোনাম
◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ১১:৩৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখে এভারেস্ট বেসক্যাম্পের চেয়েও বেশি উচ্চতায় সড়ক নির্মাণ করল ভারত

অনলাইন ডেস্ক: পৃথিবীর সব চেয়ে উঁচু সড়কপথ তৈরি হল ভারতের পূর্ব লাদাখে। বুধবার ৪ (আগস্ট) ভারত সরকার  এই খবর জানিয়েছে।

Border Roads Organisation পূর্ব লাদাখে তৈরি করল বিশ্বের উচ্চতম এই সড়ক। ১৯৩০০ ফুট উচ্চতায় নির্মিত হয়েছে সড়কপথটি। মাউন্ট এভারেস্টের (Mount Everest) বেস ক্যাম্পের চেয়েও বেশি উচ্চতায় নির্মিত হয়েছে এটি। নেপালে অবস্থিত দক্ষিণ বেসক্যাম্পের উচ্চতা ১৭,৫৯৮ ফুট। অন্যদিকে, তিব্বতে অবস্থিত উত্তর বেসক্যাম্পের উচ্চতা ১৬,৯০০ ফুট।

বাণিজ্যিক ক্ষেত্রের বড় উড়ানগুলি (commercial aircraft) সাধারণত ৩০,০০০ ফুট উচ্চতায় ওড়ে। দেখা যাচ্ছে, নতুন এই সড়কপথ সেই উচ্চতার অর্ধেকই অতিক্রম করে ফেলছে!

এর ফলে ভারত বলিভিয়ার রেকর্ডও ভেঙে দিল। বলিভিয়ায় সর্বোচ্চ সড়কটি ১৮,৯৫৩ ফুট উচ্চতায়। Umlingla Pass-য়ে তৈরি হওয়া ভারতীয় এই সড়ক উচ্চতার সেই রেকর্ড ভেঙে দিল।

পূর্ব লাদাখে (eastern Ladakh) তৈরি এই পথ লাদাখের সমাজ-অর্থনীতিতে বড় রকমের বদল আনবে বলে মনে করা হচ্ছে। লাদাখের পর্যটনেও নতুন যুগ আনবে এই সড়ক। এই এলাকায় শীতে তাপমাত্রা -৪০ ডিগ্রিতে নেমে আসে। স্বাভাবিক পরিবেশের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রাও প্রায় ৫০ শতাংশ কমে আসে। সব দিক থেকেই এই পথ নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ।

সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়