শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে করোনায় মৃত্যু ১০, শনাক্তের হার ২৮

রহিদুল খান: [২] গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন দশজন।

[৩] তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন নয়জন এবং ইয়েলো জোনে একজন।

[৪] শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯০ জন এবং ইয়েলো জোনে ২০ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হন ১৭ এবং ইয়েলো জোনে দশজন।

[৬] এদিকে, যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, গতকাল বিভিন্ন ল্যাবে মোট ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ হাতে পাওয়া ফলাফলে দেখা যায়, সন্দেহভাজন এসব ব্যক্তির মধ্যে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ।

  • সর্বশেষ