শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অননুমোদিত নকশায় ঝুঁকিপূর্ণ মসজিদ, ব্যবস্থা নিলো পুলিশ

সুজন কৈরী: [২] চট্টগ্রামের হাটহাজারীতে অননুমোদিত নকশায় তৈরি একটি মসজিদ ঝুঁকিপূর্ণভাবে তিনতলা পর্যন্ত বাড়ানোয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাটহাজারী থেকে একজন মুসল্লি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে একটি ঝুঁকিপূর্ণ মসজিদ ভবনের কথা জানান।

[৪] তিনি জানান, মস‌জিদ‌টি হাটহাজারী থানার খিল্লাপাড়ায় অবস্থিত। মসজিদটি দোতলা করার কথা থাকলেও এটি ঝুঁকিপূর্ণভাবে করা হয়েছে তিনতলা। কোনো ফাউন্ডেশন বা ভিত্তি ছাড়াই তোলা হয়েছে মসজিদটি। নিচতলা ৪৫০ বর্গফুটের হলেও দোতলা থেকে দুই দিকে বাড়িয়ে ৯০০ থেকে ১০০০ বর্গফুট করা হয়েছে। আরও আশঙ্কার বিষয় হচ্ছে কয়েকদিন আগে তিনতলার ছাদ ঢালাই করা হয়েছে।

[১০] তথ্য দাতা আশঙ্কা করেন, যে কোনো মুহূর্তে মসজিদটি ভেঙে পড়ে মুসল্লির প্রাণহানি ঘটতে পারে। তিনি দাবি করেন, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি অনুমোদিত নকশা বা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মসজিদটিকে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে রেখেছেন। সেই পরিবারের লোকজন নিয়মিতভাবে মসজিদের মধ্যে তাদের পারিবারিক ও ব্যবসায়িক সভা-সভাবেশও করে থাকেন।

[১১] মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলামকে বার্তাটি পাঠিয়ে জীবন ও সম্পদের সম্ভাব্য ক্ষতি এড়াতে অতিসত্ত্বর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে ওসি সরকা‌রি সং‌শ্লিষ্ট দপ্তরের সা‌থে যোগা‌যোগ করেন এবং সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ‌কে সা‌থে নি‌য়ে মসজিদটি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় মসজিদটি তৈরিতে কোনো প্রকার অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি এবং মসজিদটি ঝুঁকিপূর্ণভাবে বাড়ানো হচ্ছিল। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকোশলীর সহায়তায় এ বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন ওসি হাটহাজারী।

[১২] এছাড়া মস‌জিদ‌কে যে‌নো অপরাধমূলক কো‌নো কা‌জে ব্যবহার না করা হয় তা নি‌শ্চিত করতেও উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ