শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ হেফাজতে নিহত ট্রাক চালকের লাশ নিয়ে বগুড়া মহাসড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি: [২] ঢাকায় পুলিশ হেফাজতে নিহত ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শহরের ভবের বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

[৩] নিহতের লাশ নিয়ে সংগঠনের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধকালে মহাসড়কে যান বিশেষত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ দাবী পুলিশ হেফাজতে চালকের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তাকে ‘হত্যা’ করা হয়েছে বলে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি এবং মোটর মালিক গ্রুপ এবং মোটর শ্রমিক ইউনিয়নসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করে।

[৪] অবরোধ সমাবেশে আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়ার সভাপতি আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, জেলার কাহালুর পাল্লাপাড়া গ্রামের ছলেমান প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক পেশায় একজন ট্রাক চালক এবং সংগঠনের সদস্য (নং-৪৩৬৭)। লিটন প্রমাণিক তার ট্রাক (ঢাকা মেট্রো-ড-২৪-২৫৬৩) গত ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় সরকারি গুদামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তিনি ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে একটি দোকানে যায়। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করে।

[৫] আব্দুল মান্নান আরও বলেন, ঢাকার উত্তরা পূর্ব থানায় ৩১ জুলাই থেকে ২আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিটনকে পুলিশী নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। কিন্তু পরদিন ৩ আগস্ট দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলা হচ্ছে।

[৬] এই ঘটনায় জাড়িত ঢাকার উত্তরা পূর্ব থানার দায়িত্বরত কর্মকর্তাদের অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। এজন্য পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।’

[৭] সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, বগুড়া মোটর মালিক প্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল ও আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক খলিলর রহমান খলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়