শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেমিট্যান্স প্রবাহে নজরদারিতে সিপিডির প্রস্তাব নাকচ করলেন অর্থমন্ত্রী

বাশার নূরু: [২] আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রেমিট্যান্স কিছুটা কমেছে। গত বছর অস্বাভাবিকভাবে বেশি ছিল। তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রপ্তানি কমেছে। সেই পরিমাণে উৎপাদন আমরা করতে পারছি না। আমরা কাভার করার চেষ্টা করবো সামনের দিনগুলো ভালো হলে। আমাদের গ্যাপগুলো পূরণ করবো। করোনার বিষয়টি একমাত্র মুখ্য বিষয়। ভ্যাকসিন দেওয়াই এখন অন্যতম কাজ। এর পরে সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারবো।

[৩] বুধবার অর্থনৈতিক ক্রয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

[৪] বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম-বেশি হবে না। আবার এটা আর বাড়ানোও হবে না।

[৬] রোহিঙ্গা নিয়ে বিশ্ব ব্যাংকের বিবৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই বিষয়ে আমি অবগত নই। বিশ্ব ব্যাংক মাঝে মধ্যে আমাদের পরামর্শ দেয়। বিশ্ব ব্যাংক কোনো পরামর্শ দিয়ে থাকলে সবকিছু বিবেচনা নেওয়া হয় না।

[৭] করোনা মহামারির মধ্যেও অত্যধিক রেমিট্যান্স প্রবাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে, দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। মহামারির মধ্যে এত রেমিট্যান্স কোথা থেকে আসছে, কীভাবে আসছে, ভবিষ্যতে আরও কতদিন এভাবে আসবে এসব প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবতে বলেছে সংস্থাটি।

  • সর্বশেষ