শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবার সামনে যুবককে একের পর এক চড় মারছেন তরুণী! (ভিডিও)

নিউজ ডেস্ক: মাঝ রাস্তায় সবার সামনে এক যুবককে চড় মারছেন এক তরুণী। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়া

ভারতের উত্তরপ্রদেশের লখনৌয় এ ঘটনা ঘটেছে। ওই তরুণী মাঝ রাস্তায় সবার সামনে এক ট্যাক্সি চালককে থাপ্পড় মারছে। এরপর ওই তরুণীকে গ্রেপ্তারের দাবি তুলেছে নেটিজেনরা। জানা গেছে, বিনা দোষে ওই ট্যাক্সি চালককে চড় মেরেছেন ওই তরুণী।

https://twitter.com/i/status/1421528603972431874

কবে ওই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর আওয়াদ ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্ট করা হয় মেঘ আপডেটস নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে বলা হয়, ওই ট্যাক্সি চালকের মোবাইল ফোন কেন ভেঙে ফেলেছে, এটা জানতে চাওয়ায় এমন শাস্তির মুখে পড়তে হয় তাকে।

এ ঘটনার সময় সেখানে একজন ট্রাফিক পুলিশও উপস্থিত ছিল। তিনি ওই তরুণীকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এসময় একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, এই নারী তো খুব বেয়াদব। ভিডিওতে দেখা যায়, ওই ট্যাক্সি চালককে ১২-১৪টি চড় মারেন তরুণীটি।

তিনি তখন বলেন, নারীর ওপর দিয়ে গাড়ি চালাবি? ট্যাক্সি চালকের অভিযোগ, ওই নারী তার দামি মোবাইলও ভেঙে দিয়েছেন। জানা গেছে, তরুণীটি ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তখন ওই ট্যাক্সি চালক নারীকে রাস্তা পার হওয়ার সুযোগ দিয়ে দাঁড়িয়ে পড়েন। এরপরই মারধর শুরু করেন তরুণী। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা করেছে ওই যুবক।

 

  • সর্বশেষ