শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্পোর্টিং উইকেট চায় সুজন

রাহুল রাজ: [২] বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩ আগষ্ট থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চার বছর পরে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে স্পিনে কুপোকাৎ হয়ে তিন দিনেই টেস্ট হারে ক্যাঙ্গারু বাহিনী। টেস্ট বা টি-টোয়েন্টি দেশের মাটিতে ফাস্ট বোলারদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে স্পিনাররা।

[৩] দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে মোট ১৩ টি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে টিম টাইগার। তাই বিশ্বকাপে আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে রিয়াদ বাহিনী।

[৪] দলের আত্মবিশ্বাস বাড়াতে দেশের সেরা অস্ত্র ব্যবহার করতে চান বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, আমাদের শক্তির জায়গা স্পিন। দলে ভালো মানের স্পিনার রয়েছে। তাদেরকে নিয়ে পরিকল্পনা করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। স্বাগতিক দেশ হিসেবে এসব সুবিধা তো আমাদের নেওয়া উচিত। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্পোর্টিং উইকেট চান ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। সেখানে উইকেট-এর সাথে মিল রেখেই সিরিজ খেলা উচিত বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ঢাকা লিগের উইকেটগুলো কিন্তু স্পোর্টিং ছিল। ছেলেরা খেলে মজা পেয়েছে। বল কিন্তু স্পিনও করেছে। আবার পেসাররাও ভালো করেছে। এরকম উইকেটে খেলে অভ্যস্ত হওয়া উচিত। কারণ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার উইকেট কিন্তু আইসিসির কিউরেটর বানাবে। ফলে দীর্ঘমেয়াদে সাফল্যর জন্য স্পোর্টিং উইকেটে খেলা ভালো। আমার বিশ্বাস স্পোর্টিং উইকেটে খেললেও বাংলাদেশ ম্যাচ জিতবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়