শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামু ও সদর উপজেলার বন্যা কবলিতদের মাঝে খাদ্য বিতরণ

কামাল শিশির: [২] গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া, দরগাহ, বাংলাবাজার, মোক্তারকুল, লিংকরোডের চাঁদেরপাড়া, মুহুরীপাড়া, রামু উপজেলার ফতেখাঁরকুলের শ্রীকুল, দ্বীপশ্রীকুল, হাজারীকুল, নাথপাড়া, রাজারকুলের পশ্চিম রাজারকুল, কাউয়ারখোপের ফুলনিরচর, গাছুয়া পাড়া, ফরেষ্ট অফিসসহ বন্য কবলিত বিভিন্ন এলাকার পাঁচ হাজারের অধিক মানুষের মাঝে রান্না করা এ খাবার বিতরণ করেন।

[৪] সকাল থেকে বৃষ্টিতে ভিজে, কাদা পথ পায়ে হেঁটে ট্রাকভর্তি রান্না করা খাবার নিয়ে বন্যা দুর্গত এলাকায় নিজে গিয়ে উল্লেখিত এলাকার নেতৃবৃন্দের কাছে খাবার দিয়েছেন।

[৫] এ সময় এমপি কমল বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চলাচলের রাস্তা দ্রুত সময়ের মধ্যে জরুরী ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানান।

[৬] তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি খাদ্য বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদের প্রতি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি প্রয়োজনে তাঁর (এমপি কমল) সাথে যোগাযোগ করে দুর্গত অনাহারি মানুষের সেবায় এগিয়ে আসতে সমাজের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

[৭] সাইমুম সরওয়ার কমল এমপি তাঁর সংসদীয় আসন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় ইতোমধ্যে যারা দুর্গতদের পাশে দাড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এলাকায় বন্যাদুর্গত কোন মানুষ যাতে অনাহারে না থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সে ব্যবস্থা অব্যাহত রাখবো। দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।

[৮] খাদ্য বিতরণকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,আইনজীবি, সাংবাদিক, আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ নানা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ