শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানের ৯ সদস্যের চীন সফর: আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বেইজিং

অনলাইন ডেস্ক: [২] শীর্ষ পর্যায়ের একটি তালেবান প্রতিনিধিদল বেইজিং কর্মকর্তাদের সাথে আলোচনার লক্ষ্যে চীন সফরে গেছে। তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম এ কথা জানান। তালেবানের নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর।

[৩] মোহাম্মদ নায়েম বলেন, তারা চীনকে আশ্বস্ত করেছে কোন দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহারের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। আফগানিস্তানের ব্যাপারে চীনও নাক গলাবে না বলে বেইজিং অঙ্গীকার করেছে। বরং সমস্যা সমাধান ও শান্তি আনার ক্ষেত্রে সহায়তা করবে।

[৪] দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।

  • সর্বশেষ