শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুর ঈদগড়ে পাহাড়ী ঢলে নিন্মাঞ্চল প্লাবিত

কামাল শিশির: [২] কক্সবাজার রামুর ঈদগড়ে পাহাড়ী ঢলের পানিতে চরপাড়া, রেনুরকুল, জালালের জুম, কেম্পরচরসহ আরো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

[৩] ২৬ জুলাই সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে এলাকার চারিদিক বর্তমানে পানিতে নিমজ্জিত। তৎমধ্যে উল্লেখিত এলাকাগুলো ব্যাপক ভাবে প্লাবিত হয়েছে।

[৪] পাহাড়ী ঢলের পানিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে এলাকার কৃষকদের। পানিতে ভেসে গেছে পেপে বাগানসহ বাঁশ,গাছ আরো কত কিছু। ভেঙ্গে গেছে খালের দু পাড়। নষ্ট হল বিজতলা,কলা বাগান ও ফসলি জমি।

[৫] সরেজমিনে দেখা যায়, নদির দু পাড়ের লোকজনের পাশাপাশি আর্থিক ভাবে বেশি ক্ষতির সম্মুখীন হয় চরপাড়া ও রেনুরকুল গ্রামের লোকজনের। ২দিন ব্যাপি প্রচুর বৃষ্টিতে তাদের ঘরে পানি প্রবেশ করায় রান্না বান্নাও করতে পারছেনা।

[৬] তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, সদস্য শহিদুল ইসলাম এলাকা পরিদর্শন উত্তর রান্না করা বিরানি খাবার সহ নানা খাদ্য সামগ্রী ঘরে ঘরে বিতরণ করেন।

[৭] এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোলতান মাহমুদ কাউছার শুকনো খাবার এবং মেম্বার প্রার্থী জসিম উদ্দিন সিকদারসহ অন্যান্যরা শুকনো খাবারসহ বিরানি ঘরে ঘরে বিতরণ করেন।

[৮] অপরদিকে সেচ্ছাসেবী সংগঠন ব্লাড় ডোনাস ক্লাব ও সৃজন সেচ্ছাসেবী সংগঠনও নানা খাদ্য সামগ্রী বিতরণ করেন অসহায়দের মাঝে।

[৯] এ রির্পোট লিখাকালীন সময়েও বৃষ্টি না থামায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

[১০] চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান, এলাকার অভিভাবক হিসেবে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যা অতিতেও বিতরণ করেছিলাম এবং প্রয়োজন বশত চলমান থাকবে বিতরণ কার্যক্রম। এছাড়া তিনি পাহাড়ের ঢালুতে এবং নদীর দু পাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহবান জানান।

  • সর্বশেষ