শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিনে করোনায় আক্রান্ত আরও ১৬৩ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

শিমুল মাহমুদ: [২] দেশে গত দুই দিনে আরও ১৬৩ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট নয় হাজার ৫৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২৫ জুলাই পর্যন্ত আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল ৮ হাজার ৮৯০ জন। মঙ্গলবার চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

[৩] বিএমএ জানায়, নয় হাজার ৫৩ জনের মধ্যে চিকিৎসক তিন হাজার ৭৯ জন, নার্স দুই হাজার ২৩৫ জন, আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৭৩৯ জন। প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুলাই পর্যন্ত করোনা এবং উপসর্গ নিয়ে তিন ডেন্টাল সার্জন এবং ১৭১ জন চিকিৎসক মারা গেছেন।

[৪] তাদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল চিকিৎসক ২৩ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৭৬ জন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত/অবসরপ্রাপ্ত ৭ জন, বেসরকারি/জেনারেল প্র্যাকটিশনার্স ৬৪ জন এবং আর্মি মেডিকেল কলেজে কর্মরত একজন রয়েছেন। এছাড়াও ডেন্টাল চিকিৎসকদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দুই জন এবং বেসরকারি/জেনারেল প্র্যাকটিশনার্স রয়েছেন একজন।

[৫] করোনায় দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছিল গত বছরের ১৫ এপ্রিল। ওইদিন মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদ (৪৭)। রোগীদের চিকিৎসা করতে গিয়েই তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন। এরপর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে চিকিৎসক সমাজসহ সব পেশাজীবী শ্রেণি ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

[৬] সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক উপ-পরিচালক অধ্যাপক ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী। গত রোববার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ চিকিৎসকের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়