শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পিকআপে মিললো ৪৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন-মো. কবির, মো. সাইফুদ্দিন ও মো. কাউছার। মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

[৩] র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, পিকআপের পেছনের ডালায় রাখা খালি ক্যারেটের ভেতর গাঁজার চালান আসার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়