শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ কোটি ১৮ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া শেষ

নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৩৩৭ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৭৫ লাখ ৬০ হাজার ৩৭২ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫ হাজার ৯৬৫ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৬৯ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোন সিদ্ধান্ত দেয়নি। বাংলা ট্রিবিউন

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫০ জনকে। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০ হাজার ৫১১ জনকে।

এছাড়া ১৩ লাখ ২৬ হাজার ২১২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৪৪ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৯০৪ ডোজ, আর আজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৭৮১ ডোজ।

আর এখন পর্যন্ত নিবন্ধন করেছে ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়