শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ১০ বল, রশিদের কাছে ৩ হ্যাটট্রিকের সুযোগ!

স্পোর্টস ডেস্ক: [২] আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান মারকুই ক্রিকেটার হিসাবে অংশ আছেন দ্য হান্ড্রেডে। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দিবেন রশিদ। এর আগে পাকিস্তান সুপার লিগ ৬ এর ফর্ম হান্ড্রেডে ধরে রাখতে চান তিনি।

[৩] রশিদ খানের ওপর প্রত্যাশার পারদ সবসময় উর্ধ্বমুখী থাকে। সেটা জেনেই রশিদ জানালেন নিজের স্কিলের ওপর ভরসা রেখেই ব্যাটসম্যানদের বিপদে ফেলতে চান।

[৪] ইএসপিএনক্রিকইনফোকে রশিদ খান বলেন, স্পিনার হিসাবে যদি আপনি ভাবতে থাকেন উইকেট ফ্ল্যাট, বাউন্ডারি ছোট তাহলে আমি মনে করি তা আপনাকে সাহায্য করবে না। আপনাকে সাহায্য করবে আপনার নিজের স্কিল ও খেলাতে আপনার অভিজ্ঞতা। যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবনা কাজের কিছু না।

[৫] বোলার হিসাবে সব গ্রাউন্ডে ৭৫-৮০ মিটারের বাউন্ডারি পাবেন না। তবুও যদি আপনি বাজে বল করেন তাহলে বাউন্ডারি ১০০ মিটারের হলেও ব্যাটসম্যান আপনাকে ছক্কা হাঁকাবে। এটা চ্যালেঞ্জের হবে, আমি ধারাবাহিক ভালো বল করতে চাই। যতক্ষণ আমার মাঝে পজিটিভ মাইন্ডসেট আছে আমার বিশ্বাস আমি ভালো করতে পারব।

[৬] হান্ড্রেডে টানা ১০ বল করার সুযোগ লুফে নিতে চান রশিদ। তিনি মনে করেন এটা ৩ হ্যাটট্রিক ও ১০ উইকেট নেবার সুযোগ। আমি টানা ১০ বল করার ব্যাপারে খুবই উত্তেজিত। এটা আপনাকে ১০ উইকেট নেবার সুযোগ করে দেয় এবং ৩ টি হ্যাটট্রিক। এটা একটা সুবিধা আপনার আছে। উল্টোটাও হতে পারে আপনি ১০ টা ছক্কা হজম করতে পারেন বা ১০ বলে ৫০ রান দিতে পারেন।

[৭] এই ফরম্যাটে আমি মনে করি আপনি ব্যাটসম্যানের ওপর যত চাপ প্রয়োগ করতে পারবেন তত উইকেট পাবার সম্ভাবনা বাড়বে। তার উইকেট পাবার চেষ্টায় অ্যাটাক করে যাবার চেয়ে চাপ প্রয়োগ বেশি কার্যকরী। আপনি ডট বল দিয়ে চাপ প্রয়োগ করলে উইকেট পাবার সম্ভাবনা বাড়বে।

  • সর্বশেষ