শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে বিশ্বের ১০ লাখের বেশি শিশু বাবা অথবা মা হারিয়েছে 

আসিফুজ্জামান পৃথিল:  [২]মারা যাওয়া প্রতি দুজনের মধ্যে একজন কোনো শিশুর মা-বাবা কিংবা তাদের লালনপালনকারী [৩] সব মিলিয়ে ১৫ লাখ শিশু তাদের মা–বাবা বা দাদা-দাদি, কিংবা এমন স্বজনকে হারিয়েছে, যারা তাদের দেখাশোনা করতেন। স¤প্রতি এক গবেষণায় এমন তথ্য প্রকাশিত হয়েছে। দ্য ল্যানসেট

[৪] গবেষণায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সুসান হিলিস বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এ ধরনের সংকট তৈরি হয়েছে। সিএনএন
[৫]গবেষণায় সিডিসি, ইউএসএইড, বিশ্বব্যাংক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন যৌথভাবে অংশ নেয়। গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনায় মৃত মোট মানুষের মধ্যে ৭৬ শতাংশের বেশি মারা গেছেন ২১টি দেশে। গবেষকেরা এ দেশগুলোতে প্রায় এক বছর ধরে কাজ করেছেন। তারা এইডস ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে এসব দেশে এতিম হওয়া শিশুদের একটি তালিকা করেছেন। এবিসি

[৬] শিশুরা তাদের মা-বাবা কিংবা দেখভাল করার মানুষ হারিয়েছে, উদ্বেগের বিষয় শুধু এটাই নয়। তারা নিজেরাও ভাইরাসের সংক্রমণ, নিপীড়নের শিকার কিংবা দারিদ্র্যের শিকার হওয়ার আশঙ্কার মুখে পড়েছে বলে মনে করছেন গবেষকেরা।

[৭] সবচেয়ে বেশি অনাথ শিশু মেক্সিকোতে। দেশটির ৩৩ হাজার ৩৪২ শিশু মা ও ৮৭ হাজার ৯৫১ শিশু বাবাকে হারিয়েছে। ৩২টি শিশু উভয়কেই হারিয়েছে। এরপরেই ভারতে ২৫ হাজার ৫০০ শিশু মা ও ৯০ হাজার ৭৫১ শিশু বাবাকে হারিয়েছে। ১২ শিশু উভয়কেই হারিয়েছে। সর্বোচ্চ মৃত্যুর ২১ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।

  • সর্বশেষ