শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ১৩টি জলাশয়ের নামে সড়কের নামকরণ

রাশিদ রিয়াজ : তেহরানের সিটি কাউন্সিল ইরানের বিখ্যাত জলাশয়গুলোর নামে বিভিন্ন সড়কের নামকরণ করেছে। ১৩টি জলাশয়ের নাম হচ্ছে আওয়ার-আল-আজিম, শাদেগান, মিয়ানকালেহ, আনজালি, গোমিশান, কানি বারাজান, জারিভঅর, চোগাহকোর, বন্দ-আলি খান, পারিশান, বাখতেগান, মিঘান ও জাজমোউরিয়ান। তেহরানের বিভিন্ন এলাকায় এসব জলাশয়ের নামে নামকরণ করা হবে। ইরানে ১৪১টি জলাশয় রয়েছে যার পরিবেশগত মূল্য রয়েছে বেশ এবং ৩০ লাখ হেক্টর এলাকা জুড়ে এসব জলাশয় অবস্থিত। এসব জলাশয়ের ২৫টি আন্তর্জাতিক গুরুত্বের দিক থেকে রামসার কনভেনশনের তালিকাভুক্ত। এছাড়া এসব জলাশয়োর অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও বিনোদন মূল্য রয়েছে। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়