শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে কোভিড পীড়িতরা দাবিদাওয়া জানাচ্ছেন সরকারের কাছে

রাশিদুল ইসলাম : [২] ফেসবুক গ্রুপ, টেক্সট চেন কিংবা জুম কল। এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্র জুড়ে পরস্পরের কাছাকাছি আসছেন কোভিড পীড়িতরা। যারা কোভিড রোগ থেকে সেরে উঠেছেন কিংবা যাদের প্রিয়জন মারা গিয়েছেন ওই রোগে, তারা সকলেই আছেন এই গ্রুপগুলিতে। সবাই মিলে চেষ্টা করছেন যাতে সরকার কোভিড সারভাইভারদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়। আগামী দিনে যাতে এইধরনের মহামারী দেখা না দেয়, সেজন্য গবেষণায় অর্থ বরাদ্দ করে কোভিড পীড়িত পরিবারগুলিকে নানাভাবে সাহায্য করছে ‘কোভিড সারভাইভারস ফর চেঞ্জ’ এবং ‘ইয়ং উইডোজ অ্যান্ড উইডোয়ারস অব কোভিড ১৯’ নামে গ্রুপগুলি। দি ওয়াল

[৩] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চান, দ্রুত কোভিড বিধি তুলে নেওয়া হোক। কিন্তু কোভিড পীড়িতদের গ্রুপগুলির দাবি, ‘নট সো ফাস্ট’। এত তাড়াতাড়ি সব খুলে দেওয়া ঠিক হবে না। সেই দাবিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে তিনদিনের সমাবেশ করবে তারা। সেখানে অনেকে বক্তব্য পেশ করবেন। অনেকে সাজাবেন তাদের ছবি ও ভাস্কর্য।

[৪] এর আগেও যুক্তরাষ্ট্র বিভিন্ন রোগে আক্রান্তদের নিয়ে সংগঠন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ক্যানসার সোসাইটি দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, ওই মারণরোগ নিয়ে গবেষণায় আরও বেশি অর্থ বরাদ্দ করুক সরকার। তবে যুক্তরাষ্ট্রে আর কোনও রোগ নিয়ে কোভিড মহামারীর মতো রাজনীতি হয়নি।

[৫] যুক্তরাষ্ট্র হাউস অব রিপ্রেজেন্টেটিভসে স্থির হয়েছে, প্রতি বছর ১ মার্চ দিনটিতে কোভিডে মৃতদের স্মরণ করা হবে। দাবি উঠেছে, ৯/১১-র সন্ত্রাসবাদী হামলা নিয়ে যেমন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, মহামারী নিয়েও তেমন তৈরি হোক। বাইডেন এখনও এসম্পর্কে কোনও মন্তব্য করেননি।

[৬] কোভিড পীড়িতদের গোষ্ঠীগুলির বেশিরভাগ সদস্য এই প্রথমবার কোনও দাবিতে পথে নামলেন। কিন্তু অভিজ্ঞরাও ওই গ্রুপগুলিতে আছেন। তাদের অন্যতম হলেন ক্রিস কোচার। তিনি গান সেফটি মুভমেন্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ২০০১ সালে সন্ত্রাসবাদী হামলার পরে মৃতদের প্রিয়জনেরা দাবি তুলেছিলেন, যথাযথ তদন্ত হোক। কোভিড পীড়িতরাও অনেকে দাবি তুলেছেন, কীভাবে মহামারী এত ছড়িয়ে পড়ল তা নিয়ে তদন্ত হোক। সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়েছিলেন ৩ হাজার মানুষ। কোভিডে মারা গিয়েছেন ৬ লাখের বেশি মার্কিন নাগরিক।

[৭] পর্যবেক্ষকদের মতে, ২০০১ সালের জঙ্গি হানার পরে যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু মহামারীর সময় নানা রাজনৈতিক মতপার্থক্য দেখা দিয়েছে। কোভিড পীড়িতদের গ্রুপগুলি আগামী সপ্তাহে ওয়াশিংটনে এসে দাবি জানাবে, মহামারী নিয়ে রাজনীতি বন্ধ হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়