শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার প্রায় ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ

সুজন কৈরী : [২] স্বর্ণ চোরাচালানে জড়িত তিনজনকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ (এএপি)। তারা হলেন- টাংগাইলের রিয়াজুল হাসান, কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন, সোনারগাঁওয়ের মোকারাম খাঁন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো তরল স্বর্ণ জব্দ করেছে এএপি।

[৩] মঙ্গলবার ভোরে আটকরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১২) মিশর থেকে ঢাকায় পৌঁছান।

[৪] বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ বলেন, আটক যাত্রীদের দুজন দুবাইয়ে ব্যবসা করেন। তারা সেখানে স্বর্ণ আনার বিষয়ে পরিকল্পনা করেন। তারপর তারা দুবাই থেকে মিশর যান। সেখান থেকে ইস্তানবুলে ট্রানজিট হয়ে ঢাকায় আসেন। ইস্তানবুলে ট্রানজিটের সময় তারা এসব স্বর্ণ সংগ্রহ করেন। দুবাইয়ে তরল স্বর্ণ বিক্রি নিষিদ্ধ হওয়ায় তারা এই পদ্ধতি অবলম্বন করেন।

[৫] জিয়াউল হক বলেন, স্বর্ণ চোরাচালানের তথ্যে ঢাকায় পৌঁছার পর তাদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। কিন্তু সেখানে স্বর্ণের অস্তিত্ব না পাওয়ায় আটকদের শরীরে তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশে প্যাঁচানো অবস্থায় পায়ে তরল সোনাগুলো উদ্ধার করা হ।

[৬] জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বাংলাদেশে দুজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিক্রি করার কথা ছিলো তাদের। এতে তাদের প্রায় ৬০ লাখ টাকা লাভ হতো।

[৭] তিনি আরও জানান, তরল স্বর্ণ ব্যবসায় মূলত লাভ বেশি এবং এটি সহজে বহণযোগ্য। শরীরের যে কোনও স্থানে লুকিয়ে বহণ করা যায়। এজন্যই মূলত চক্রটি এসব স্বর্ণ বহণ করেছিলেন।

[৮] এই ঘটনায় চোরাচালানের মামলা করে আটকদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৯] এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ১ কেজি ১০০ গ্রাম ওজনের তরল স্বর্ণ উদ্ধার করেছিলো বিমানবন্দর আর্মড পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়