শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির অনলাইন ক্লাসে অসন্তুষ্ট ৪৬ শতাংশ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] এই পদ্ধতিতে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহনে অনিচ্ছুক ৪৫ শতাংশ। অনলাইন ক্লাসে অসন্তুষ্ট শিক্ষার্থীদের মধ্যে খুব বেশি অসন্তুষ্টি প্রকাশ করেছে ২৩ দশমিক ৩ শতাংশ এবং অসন্তুষ্টি প্রকাশ করেছে ২৩ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী। কারণ হিসেবে ভালো ইন্টারনেট সংযোগ না থাকা, বিদ্যুতের সমস্যা, প্রয়োজনীয় ডিভাইস না থাকা, ডিভাইস বা ডেটা কেনার সামর্থ্য না থাকাসহ অনেকগুলো বিষয় জানান তারা।

[৩] ভালো নেটওয়ার্ক না থাকা ৫৭ দশমিক ৪, বিদ্যুতের সমস্যা ৩৮ দশমিক ১, বাড়িতে পরীক্ষা দেওয়ার পরিবেশ না থাকা ৪৫ দশমিক ৮, ডিভাইস না থাকা ২২ দশমিক ২, ডিভাইস বা ডেটা কেনার সামর্থ্য না থাকা ১৬ দশমিক ৬, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে সন্দিহান থাকা ৫৭ দশমিক ৪, অনলাইন পরীক্ষার অভিজ্ঞতা না থাকা ৪০ দশমিক ৬ এবং প্রস্তুতি না থাকাকে ২৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী দায়ি করেছেন।

[৪] ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সোশ্যাল সায়েন্স টিমে’র জরিপ প্রতিবেদনে বলা হয়, ৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর মধ্যে অনলাইন জরিপে দেখা যায় অনলাইন ক্লাসে সন্তুষ্টি জানিয়েছে মাত্র ২.৭ শতাংশ শিক্ষার্থী।

[৫] প্রতিবেদনমতে, ৫২ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী অনলাইনে চূড়ান্ত পরীক্ষা দিতে ইচ্ছুক। এদের মধ্যে ৮৭ দশমিক ৪ শতাংশ অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী। ওপেন বুক ২১ দশকিক ১, এমসিকিউ ১৯ দশমিক৭, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১৯ দশমিক ৪ বা বড় প্রশ্নোত্তর ৫ দশমিক ৪ এবং ৪ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী লাইভ ভিডিওর মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

  • সর্বশেষ