শিরোনাম
◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরাজের বাঁকে মুরামা সাজ ঘরে, ২ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : [২] টস হেরে বোলিংয়ে নেমে সাফল্য পেতে সময় নিল না বাংলাদেশ। তাসকিন প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন। ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন একাদশে জায়গা পাওয়া তিনেশে কামুনহুকম্বে। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছিলেন তাসকিন। তিন স্লিপ নিয়ে উইকেটের পেছনে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। তাতেই মিলেছে সাফল্য। ষষ্ঠ ওভারে মিরাজের বাঁকে নির্বাক হয়ে নিজের ১৩ রানে সরাসরি বোন্ড হয় মুরামা।

[৩]হারারেতে দ্বিতীয় ওয়ানডেতেও আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

[৪]ডান হাতের কব্জির চোটে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি লিটন। ম্যাচ শেষে জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে নিয়েই নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসেনি।

[৫]বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

[৬]জিম্বাবুয়ের দুই পরিবর্তন
দুটি পরিবর্তনে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।
স্কোর: জিম্বাবুয়ে ৬ ওভার শেষে ৩৪/২
চাকাভা ৩ ও টেইলর ৬ রানে অপরাজিত

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়