শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কাপড়ের বান্ডিলে করে ইয়াবা পাচার, আটক ২

সুজন কৈরী: রাজধানীর বিমানবন্দর এলাকায় নতুন কাপড়ের বান্ডিলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি দল বিমানবন্দর গোলচত্বর ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকৃতের নাম- বাবু শেখ (৩৮)।

র‌্যাব-১০ বলছে, আটক যুবক একজন মাদক ব্যবসায়ী। আটকের সময় তার কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব ১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব জানান, আটক বাবু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন তিনি। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়