শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে সন্তানকে স্কুলে পাঠাতে হলে পরিবারকে নিতে হবে টিকা

অনলাইন ডেস্ক: আগামী সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে চীন। শিক্ষার্থীদের পরিবারের সব সদস্য টিকা না নেওয়া পর্যন্ত তাদের স্কুলে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির স্থানীয় সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, দেশটির বিভিন্ন শহর কর্তৃপক্ষও জানিয়েছে, সেখানকার হাসপাতাল ও সুপারমার্কেটগুলোতে প্রবেশ করতে হলে সবাইকে টিকা নিতে হবে। ইউরোপের দেশ ফ্রান্স ও গ্রিসের মতো নির্দিষ্ট খাতে ঝুঁকি এড়াতে বাধ্যতামূলক টিকাদান প্রক্রিয়া শুরু করেছে দেশটি। চলতি বছরের মধ্যে ৬৪ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে চাইছে চীন।

এই সপ্তাহের গোড়ার দিকে চীনের গুয়াংজি প্রদেশে পোস্ট করা একটি বিজ্ঞপ্তি বলা হয়, ‘আপনার সন্তানের স্কুলে ফেরাকে যদি আপনি বাধাগ্রস্ত করতে না চান তাহলে যারা এখনও ভ্যাকসিন নেননি দ্রুত নিয়ে নিন।’

দেশটির হুবেই প্রদেশের পিনসিয়াং শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়ে স্কুলে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও অন্য বয়সীদের বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। অপর দিকে সানচি প্রদেশের হানচেং শহর কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা টিকা নেননি, তাঁরা হোটেল, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না।

জিয়াংজি ও হেনান প্রদেশসহ অন্য অনেক প্রদেশের স্থানীয় সরকার নির্দেশনা জারি করে বলেছে, যাদের পরিবারের সব সদস্য ভ্যাকসিন নিয়েছে শুধু তাদের শরৎকালের সেমিস্টারে স্কুলে ঢুকতে দেওয়া হবে।

এদিকে চীনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জনগণকে যেখানে স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী করে তোলা উচিত, সেখানে এ ধরনের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। চীন এখন পর্যন্ত প্রায় দেড় শ কোটি ডোজ টিকা প্রয়োগ করেছে। তবে কী পরিমাণ মানুষ এই টিকা পেয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়