শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১০:০৭ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা

নুরে আলম: [২] সাবেক প্রেসিডেন্ট জুমাকে গ্রেপ্তারের পর দক্ষিণ আফ্রিকা জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেটি বন্ধ করতে দেশটিতে ২৫ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৭১ জন নিহত ও দেড় সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি

[৩] দেশটিতে হাজার হাজার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। সরকারের দাবি, খাদ্য সংকট ঠেকাতে সেনা মোতায়েন করা হচ্ছে। সহিংসতা থেকে নিজেদের সম্পদ রক্ষায় বেসামরিক নাগরিকরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ।

[৪] বুধবার দুই শতাধিক লুটপাট ও ভাঙচুরের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার। এখন পর্যন্ত ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী জানান, কাজুলু-নাটাল প্রদেশে ২৫ হাজার সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।

[৫] ডারবানসহ বিভিন্ন শহরে শপিং মল ও গুদামে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গৌটেং প্রদেশে মেডিক্যাল সেন্টার পরিচালনাকারী ড. ডুলসি রাকুমাকোয় বলেন, আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করা শুরু করেছি। কিন্তু মেরামতের কথা চিন্তা করতে পারছি না কারণ কবে এই সহিংসতা শেষ হবে তা জানি না। এখন ভেতরে যাওয়া ও মেরামত করা নিরাপদ না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়