শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে ডিবি পুলিশের হাতে ৯ মামলার আসামি আটক

স্বপন দেব : [২] মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়। বৃহস্পিতবার (১৫ জুলাই) ভোরে ব্রাক্ষনবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

[৩] গত কয়েকদিন যাবত মৌলভীবাজার জেলার সদর মডেল থানা, শ্রীমঙ্গল থানা ও জেলা ডিবির ডিউটি অফিসারসহ কয়েকজন অফিসারের মোবাইলে ডিবি পুলিশ, পিবিআই ও দুদক পরিচয়ে বেশ কয়েকটি ফোন আসে এবং চাঁদা দাবী করা হয়। এ ঘটনা সংশ্লিষ্ট থানাগুলোতে সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।

[৪] এর প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এছাড়া ব্রাক্ষনবাড়িয়া, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, সিলেট, যাত্রাবাড়ি, কুমিল্লা, হবিগঞ্জ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় ৭০ টিরও বেশি থানায় এ ধরনের ঘটনার কথা ছায়াতদন্তে জানতে পারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

[৫] কৌশলে বিভিন্ন মামলার আসামিদের তথ্য সংগ্রহ করে তাদের আত্মীয়-স্বজনের মোবাইল নাম্বারে বিভিন্ন থানার অফিসার পরিচয়ে সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় সম্পর্কিত অভিযোগের বিষয়েও জানতে পারে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখা এসমস্ত ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়।

[৬] জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল ইন্সপেকটর মোহাম্মহ বদিউজ্জামান এর নেতৃত্বে ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত প্রতারক জাকির হোসেন (২৭) কে গ্রেফতার করে। একই সাথে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত ১৭ টি সিম ও ৭ টি মোবাইল ফোন।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জাকির এই প্রতারণার মূলহোতা তা স্বীকার করেছে। ব্রাক্ষনবাড়িয়া, কুমিল্লা ও গাইবান্ধা জেলার তার বিরুদ্ধে মাদক ও প্রতারণার মোট ৯ টি মামলা তদন্তাধীন রয়েছে।

  • সর্বশেষ