শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালে সাড়ে সাত লাখ ক্যান্সারের জন্য দায়ী অ্যালকোহল

লিহান লিমা: [২] গত বছর বিশ্বজুড়ে ৭ লাখ ৪১ হাজার ৩’শ হাজার ক্যান্সারের ঘটনার জন্য দায়ী অ্যালকোহল। বিশেষজ্ঞরা বলেছেন, অ্যালকোহল পানের পর স্তন, যকৃত, কোলন, মলদ্বার, ওরোফেরিক্স, ল্যারিনেক্স এবং খাদ্যনালীসহ বিভিন্ন ধরনের ক্যান্সার যে হতে পারে এর শক্ত প্রমাণ রয়েছে। গবেষণা থেকে জানা গিয়েছে, স্বল্প মাত্রার অ্যালকোহল পানও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। গার্ডিয়ান

[৩] গবেষণায় দেখা গিয়েছে, ২০২০ সালে পুরুষদের মধ্যে আনুমানিক ৫ লাখ ৬৮ হাজার ৭’শ এবং নারীদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৬’শ ক্যান্সারের জন্য দায়ী অ্যালকোহল। এর মধ্যে বেশিরভাগ ক্যান্সারের ধরণ ছিলো খাদ্যনালী, লিভার ও স্তনের ক্যান্সার।

[৪] তবে এক্ষেত্রে জনসচেতনতা খুব কম, ২০১৮ সালে যুক্তরাজ্যে চালানো এক সমীক্ষায় দেখা যায়, দেশটির মাত্র ১০ জনের মধ্যে একজন জানেন যে অ্যালকোহল ক্যান্সারের কারণ হতে পারে।

[৫] গবেষকরা বলছেন, এটি পরিবর্তন করা প্রয়োজন। অ্যালকোহল বোতলের গায়ে ক্যান্সারের সতর্কতা থাকা উচিত, এর ওপর কর বৃদ্ধি করেও এর বিপণন হ্রাস করা যেতে পারে।

[৬] ফ্রান্সের ক্যান্সার সম্পর্কিত গবেষণা সংস্থার গবেষক ও এই গবেষণার সহ- লেখক হরররিট রুমগে বলেন, ক্যান্সার রোগে অ্যালকোহলের প্রভাবকে প্রায়শই অজানা বা উপেক্ষা করা হয়। অ্যালকোহল ও ক্যান্সালের মধ্যে যোগসূত্র সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অ্যালকোহলের কারণে ক্যান্সার এবং অন্যান্য রোগের ঝুঁকি বৃদ্ধি প্রতিরোধ করার জন্য অ্যালকোহল বিক্রি ও সেবন হ্রাসে নীতি গ্রহণ করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়