শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেল্টাসহ অন্যান্য ভ্যারিয়েন্ট মোকাবেলায় কার্যকর রাশিয়ার স্পুৎনিক ভ্যাকসিন

রাকিবুল আবির: [২] রাশিয়ার গ্যামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডিমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সোমবার করোনার নতুন ভ্যারিয়েন্টগুলো মোকবেলায় স্পুৎনিক ভ্যাকসিনের কার্যকারীতার ফলাফল ঘোষণা করে। এনডিটিভি

[৩] সংস্থাটি জানায়, তাদের স্পুৎনিক-ভি ভ্যাকসিনটি করোনার আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাস এবং মস্কোর স্থানীয় ভ্যারিয়েন্ট বি ১.১.১৪১ এবং বি ১.১.৩১৭ সহ সবগুলো ভ্যারিয়েন্ট মোকাবেলায় কার্যকারীতা দেখিয়েছে।

[৪] ভ্যাকসিনটি ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট হ্রাস করার জন্য পর্যাপ্ত এন্টিবডি তৈরি করে। এছাড়াও ভ্যাকসিনটি ফাইজার আস্ট্রাজেনেকা সহ সমমানের অন্যান্য ভ্যাকসিনগুলোর মতই কার্যকর। দ্য মস্কো টাইমস

[৫] ভ্যাকসিনটির নির্মাতা সংস্থা জানায়, মেক্সিকো, আর্জেন্টিনা, সারবিয়া, হাঙ্গেরি, আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে ভ্যাকসিনটির ব্যবহার ও সাফল্যই প্রমাণ করে যে স্পুটনিক করোনা মোকাবেলায় কতোটা কার্যকর। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ