শিরোনাম
◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে!

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩টি ব্যাটারী কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত সীসা ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটারী তৈরি করায় তিনটি ব্যাটরী কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা ও মাশাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১১। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

[৪] সোমবার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত পরিচালনাকালে বিষাক্ত সীসা ব্যবহার করে ব্যাটারী উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে বরপা ও মাশাবো এলাকার জিইউজো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ম্যানেজার এনামুল কবিরকে ২ লাখ, লিমিনা গ্রুপের ম্যানেজার আরিফকে ২ লাখ এবং রিমসো ব্যাটারী এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের মোস্তাকুর রহমান, জালাল উদ্দিন ও আবু বক্কর সিদ্দিককে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] এছাড়া নিয়মমাফিক সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটারী উৎপাদন বন্ধ করতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়