শিরোনাম
◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

বগুড়া প্রতিনিধিঃ [২] সোমবার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক তাঁর নিজ কার্যালয়ে চেক হস্তান্তর করেন। এছাড়াও একই সময়ে ২৬৮ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

[৩] জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি.এম রাশেদুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ ২৯৫ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং ২৬৮ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ ও ১টি মিনি সাবান।

[৪] এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক করতোয়ার বার্তা প্রধান প্রদীপ ভট্টাচার্য শংকর।

  • সর্বশেষ