শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২৮ থেকেই ৩২ দেশের ইউরো কাপ করার ভাবনা উয়েফার

স্পোর্টস ডেস্ক : [২] ইতালি বনাম ইংল্যান্ড ফাইনাল ম্যাচ দিয়ে ইউরো কাপ যবনিকা পতন ঘটলো। করোনা আবহে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজন করেছে উয়েফা। আর প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন উয়েফার কর্তা ব্যক্তিরা।
২০১৬ সালেই ইউরোতে ১৬ দল থেকে বাড়িয়ে ২৪ দলের প্রতিযোগিতায় পরিণত হয়েছে ইউরো। এবার ৫৫ সদস্যের উয়েফা ২০২৮ সালের টুর্নামেন্ট ৩২ দেশের করার বিষয়ে তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে উয়েফা। ইতিমধ্যেই পরবর্তী টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে উয়েফা হোস্ট দেশ বাছার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ২০২৩ সালের মধ্যেই এই বিডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

২০২৮ সালে আর ও ৮টি দেশ যোগ হলে উয়েফা ইউরো যে বহরে বাড়বে তা বলাই বাহুল্য। এর ফলে আর ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে উয়েফার একথা অস্বীকার করার জায়গা নেই। এর ফলে কার্যত ইউরোপীয় ফুটবলের শক্তিধর দেশগুলোর ইউরোতে কোয়ালিফাই করাটা বকলমে নিশ্চিত হয়ে যাবে। এর ফলে বেশ কিছু তথাকথিত দুর্বল ইউরোপীয় ফুটবল খেলিয়ে দেশের সামনেও ইউরো খেলার দরজাটা খুলে যাবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়