শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শত্রু মোকাবেলায় সম্পর্ককে আরো শক্তিশালী করতে চায় চীন-উত্তর কোরিয়া

লিহান লিমা: [২] দুই দেশের সম্পর্কে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতা ও সহায়তাবিষয়ক চুক্তি স্বাক্ষরের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে উভয় নেতা এ অঙ্গীকার করেন। সিএনএ

[৩] শি জিনপিং বলেন, ১৯৬১ সালে চীন ও উত্তর কোরিয়ার প্রবীণ নেতাদের স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি মৈত্রী জোরদার ও বন্ধুত্বকে বেগবান করেছে। গত ৬০ বছরে দু’দেশ এ চুক্তির চেতনায় পরস্পরকে সমর্থন ও সহযোগিতা করে আসছে। নিজ নিজ দেশের সমাজতন্ত্র উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক এমনকি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করছে চীন ও উত্তর কোরিয়া। সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতৈক্য অর্জিত হয়েছে।

[৪] কিম জং উন বলেন, গত ৬০ বছরে উত্তর কোরিয়া ও চীন পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। এই চুক্তিতে দু’দেশের সুসংহত ও দৃঢ় মৈত্রী প্রতিফলিত হয়েছে। উত্তর কোরিয়া সমাজতন্ত্রের পথে চীনের সঙ্গে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চায়।

[৫] রয়টার্স জানায়, ১৯৬১ সালে চুক্তি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়ার একমাত্র শক্তিশালী মিত্র দেশ চীন। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পর্যুদস্ত পিয়ংইয়ং বাণিজ্য ও অন্যান্য সহযোগিতার জন্য বেইজিংয়ের ওপর নির্ভরশীল। চীন-উত্তর কোরিয়ার মধ্যকার চুক্তিটির মেয়াদ ২০ বছরের। ১৯৮১ ও ২০০১ সালে দেশদুটি এটি নবায়ন করে, চলতি বছরও শি ও কিম পরবর্তী ২০ বছরের জন্য এর মেয়াদ বাড়িয়ে নেবেন বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়