শিরোনাম
◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে কোরবানির হাট মাতাবে ৩০ মনের সাদাবুলেট, সঙ্গে ফ্রিজ ফ্রি

ফিরোজ আহম্মেদ: [২] বিশাল আকৃতির ষাঁড়টির নাম ‘সাদাবুলেট’ ওজন প্রায় ৩০ মণ। আসন্ন কোরবানির হাটে ষাঁড়টি ১০ লাখ টাকায় বিক্রির আশা করছেন সাদা বুলেটের মালিক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হরিগবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম।

[৩] সিরাজুল ইসলাম জানান, ৩০ মণ ওজনের ষাঁড়টি লালন পালন করতে এ পর্যন্ত তার প্রায় চার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গত তিন বছর ধরে নিজ বাড়ির গোয়াল ঘরে রেখে পালন করছে এই ষাঁড়টি। এ সময়ে ষাঁড়টি বাড়ির বাইরে খুব একটা বের করা হয়নি।

[৪] তিনি আরও জানান, গত তিন বছর আগে নিজের পোষা ফ্রিজিয়ান গাভি থেকেই উন্নত জাতের গরুর সিমেন ইনজেকশনের মাধ্যমে আমার বাড়িতে পোষা একটি ফ্রিজিয়ান জাতের গাভী গরুর গর্ভে প্রবেশ করায়। এরপর নির্দিষ্ট সময় পার হলে এই ষাঁড়টির জন্ম হয়। ষাঁড়টি বুলেটের মত মজবুত তাই নাম রেখেছেন সাদা বুলেট।

[৫] সাদা বুলেট ষাঁড়টিসহ আরো দুইটি ষাঁড় গরু আছে তার সবগুলির পালতে ভুষি ও ঘাসসহ প্রতি মাসে খাবার খরচ হয় ১০/১২ হাজার টাকা। সে হিসাবে তার চিকিৎসা এবং খাবারসহ এ পর্যন্ত প্রায় চার লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানান ষাঁড়টির মালিক সিরাজুল ইসলাম । ষাঁড়টি ক্রয়ের জন্য সিরাজুল ইসলামের মোবাইল নং ০১৯৯৭-২০৮৬৯৩

[৬] সিরাজুল ইসলামের দাবি, দীর্ঘ এ সময়ে গরু পালন করতে কখনো মোটাতাজাকরণ ঔষধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্থানীয় খাবার খৈল, ভুসি, ছোলা ও কাঁচা ঘাস দিয়ে লালন পালন করে আসছি। ষাঁড়টির ওজন ৩০ মণের বেশি হবে বলে জানান তিনি। ৩০ মন ওজনের সাদাবুলেটের সাথে একটি ফ্রিজ ফ্রি।

  • সর্বশেষ