শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ২শ বছরের পুরনো গো-মূর্তি উদ্ধার

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোসাইয়ের ভিটা থেকে প্রায় ২শ বছরের প্রাচীন গো-মূতি উদ্ধার করেছে স্থানীয়রা।

[৩] স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষ, শ্রীধর, পরিমলসহ কয়েকজন গোসাইর ভিটার প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তুপ থেকে পোড়া ইট ও পাথর সংগ্রহ করতে গিয়ে ইট-পাথরের নীচে মূর্তিটির সন্ধান পায়। পরে তারা সেটি উদ্ধার করে ২০ কেজি ৫শ গ্রাম ওজনের গো-মূর্তিটি সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষের বাড়িতে সংরক্ষন করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে কষ্টিপাথর সদৃশ্য গো-মূর্তিটি দেখতে মানুষজন ভিড় জমায়।

[৪] এ ব্যাপারে ওই এলাকার বৃদ্ধা চঞ্চলা বালা বলেন, আমরা শুনেছি প্রায় ২শ বছর পুর্বে গোসাইর ভিটায় গোসাই নামে এক জমিদারের বাড়ি ছিল। তারই নামে ওই গ্রামের নামকরণ করা হয় গোসাইর ভিটা। এটি ওই পুরনো বাড়ির মূতি বলে জানান তিনি।

[৫] পরে খবর পেয়ে শনিবার বিকেলে মূর্তিটি প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে পুলিশ।

[৬] এব্যাপারে নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর শহিদুল হক বলেন, খবর পেয়ে প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে মূতিটি থানায় নিয়ে আসা হয়েছে। এখন মূর্তিটি প্রাচীন এই মূতিটি সংরক্ষনের জন্য সরকারী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ