শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি সুপ্রিম কোর্ট

আখিরুজ্জামান সোহান: [২] দেশটির সুপ্রিম কোর্টের শুক্রবার (৯ জুলাই) দেওয়া ঘোষণা অনুযায়ী, ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হচ্ছে। আর আগামী ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। সৌদি গেজেট

[৩] সর্বোচ্চ আদালত জ্যোতির্বিদদের বরাত দিয়ে বলেন, যেহেতু আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে ঈদের তারিখ বলা যায় না। ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হলে হিসেব অনুযায়ী ২০ জুলাই হবে ঈদুল আজহার দিন।

[৪] এই ঘোষণা মোতাবেক, সৌদি স্থানীয় সময় আগামী ১৮ জুলাই শুরু হবে এবছরের হ্জ মৌসুম এবং শেষ হবে জুলাই ২২ তারিখ।

[৫] এদিকে আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। গলফ নিউজ

[৬] বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রনালয় থেকে জানানো হয়, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে হজের জন্য মাত্র ৬০ হাজার স্থানীয় ব্যাক্তিদের আবেদন গ্রহণ করা হয়েছে। শর্ত ছিল— হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়