শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরুত্থান ঘটছে তালেবানের

আর্ন্তজাতিক ডেস্ক : ২০ বছর আগে ২০০১ সালে ৯/১১-এর পর আমেরিকা আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল। তালেবান শাসনের পতন হয়েছিল। টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী চলে যাবে। ইতিমধ্যেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই তালেবান আরো বেশি আক্রমণাত্মক হয়েছে।

শক্ত ঘাঁটি দক্ষিণ আফগানিস্তান থেকে তারা উত্তর দিকের এলাকা দখলে নিচ্ছে। তাজিকিস্তান-আফগানিস্তানের সীমান্ত শহর দখল করেছে। উত্তরের আরো দুটি জেলা নাহরিন এবং বাঘলান-ই-মারকাজিও কবজা করেছে। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত লিওনস জানিয়েছেন, তালেবান ইতিমধ্যেই ৫০টি জেলা দখলে নিয়েছে। তারা আঞ্চলিক রাজধানীগুলোর দিকে এগুচ্ছে। জাতিসংঘের মতে, তালেবানের এই অগ্রসরে শান্তি প্রক্রিয়া ধাক্কা খাবে। আবার উত্তেজনা দেখা দেবে।

মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, তারা সেনা প্রত্যাহার করবেন। কিন্তু একই সঙ্গে তারা তালেবান অভিযান নিয়ে সব তথ্য জোগাড় করছেন। প্রয়োজন হলে প্রতিবেশী কোনো দেশ থেকে তারা তালেবানের ওপর আঘাত হানবেন।

কিন্তু এই অঞ্চলে নতুন মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা কঠিন হবে। বিশেষ করে চীন ও রাশিয়া বিরোধিতা করবে। পাকিস্তানও জানিয়েছে, তারা সেখানে মার্কিন সামরিক ঘাঁটি করতে দেবে না। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রায় ৬৫০ জন মার্কিন সৈন্য আফগানিস্তানে থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তারা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং কূটনীতিকদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ইত্তেফাক

  • সর্বশেষ