শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রশংসা নয় শিক্ষকরা আরও অনেক বেশি সম্মানির যোগ্য: বাইডেন

আসিফুজ্জামান পৃথিল: [২] দেশটির সবচেয়ে বড় শিক্ষক ইউনিয়নের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক ইতিহাসে বাইডেনই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যিনি ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য দিলেন। ফার্স্ট লেডি জিল বাইডেন এই সঙ্গঠনের একজন সদস্য। এই ইউনিয়নের সদস্যসংখ্যা ৩০ লাখের বেশি। গত নির্বাচনে শিক্ষক সমিতিগুলো একচেটিয়াভাবে বাইডেনকে সমর্থন করেছিলো। এনবিসি

[৩] বাইডেন বলেন, গত এক বছরের মহামারি অভিভাবকদের শিক্ষকতার আসল শিক্ষা দিয়েছে। লকডাউনের সময় যেসব অভিভাবক নিজেদের সন্তানদের গৃহশিক্ষা দিয়েছেন, তারাও স্বীকার করবেন যে শিক্ষকদের মজুরি বৃদ্ধি কতটা জরুরি। শিক্ষকদের মজুরি বৃদ্ধির অনুদান হিসেবে অঙ্গরাজ্যগুলোর জন্য প্রেসিডেন্ট বাইডেন তার আগামী বছরের বাজেট প্রস্তাবে ২০ বিলিয়ন ডলারের আলাদা অর্থ বরাদ্দ রাখছেন।

[৪] বাইডেন বক্তব্যে আরও বলেন, ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ে শিক্ষকেরা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা, নিজেদের ও পরিবারের স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার বিষয়ে শিক্ষকেরাই অনন্য ভূমিকা পালন করেছেন।
[৫] বাইডেনের সঙ্গে শিক্ষক সমিতির ঘনিষ্ঠতা নিয়ে রিপাবলিকানদের প্রকাশ্য অসন্তোষ রয়েছে। শিক্ষক সমিতিগুলো ব্যাপকভাবে ডেমোক্রেট মনোভাবাপন্ন। নির্বাচনে আমেরিকার শক্তিশালী ইউনিয়ন হিসেবে শিক্ষক সমিতির ভূমিকা রাখার অবকাশ থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়