শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩.৮৮

নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ছয় জনের। শনাক্তের হার ৩৩.৮৮ শতাংশ।

রোববার (৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (২ জুলাই) আক্রান্ত হয়েছিলেন ২৬২ জন, মৃত্যু হয়েছিল একজনের। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের আটটি ল্যাবে এক হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার চার জন, সাতকানিয়ার ছয় জন, বাঁশখালীর চার জন, চন্দনাইশের ১০ জন, পটিয়ার চার জন, বোয়ালখালীর পাঁচ জন, রাঙ্গুনিয়ার আট জন, রাউজানের আট জন, ফটিকছড়ির ২৩ জন, হাটহাজারীর ২০ জন, সীতাকুণ্ডের ৩৫ জন ও মিরসরাইয়ের ১৯ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৬৮ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ৯৬৭ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৪০১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা দুই জন, নগরের বাইরের বাসিন্দা চার জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৩৬ জন।

শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ৪২১ জনের। মৃত্যু হয়েছিল চার জনের। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিল ৫৫২ জন। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। শনাক্তের হার ছিল ২৬.৭৭ শতাংশ। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ