শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবিত ব্যক্তিকে ফোন করে বলা হলো আপনার ডেথ সার্টিফিকেট নিয়ে যান

নুরে আলম: [২] ফোনে এ কথা শুনে অনেকটাই অবাক হয়েছিলেন শিক্ষক চন্দ্রশেখর দেশাই। তিনি যে মৃত নয় জীবিত, এটা প্রমাণ করার জন্যই বেগ পেতে হয় শিক্ষকের। ভারতের মুম্বাইয়ের ঠাণের পুরনিগম এলাকায় ঘটে আমন ঘটনা। আনন্দবাজার

[৩] চন্দ্রশেখর পুরনিগম থেকে ফোনে তার নিজের মৃত্যুর সনদের বিষয়টি জেনে সেখানে ছুটে যান নিজেকে জীবিত প্রমাণ করার জন্য। তিনি একজন স্কুল শিক্ষক। গত বছরই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপনও করছেন। চন্দ্রশেখর জীবিত থাকার পরও পুরনিগমের রেকর্ডে তাকে করোনায় মৃত উল্লেখ করা হয়েছে। ফলে এখানেই সমস্যা তৈরি হয়েছে।

[৪] তিনি বলেন, এক আধিকারিক বলে আমার মৃত্যুর সনদপত্র তৈরি, আমি যেন নিয়ে যাই- এ কথা বলার পরই তাকে বলি আমি জীবিত। আপনি কেন এমন কথা বলছেন। তখন তারা জানায়, তাদের কাছে রেকর্ড রয়েছে যে চন্দ্রশেখর দেশাই মারা গেছেন। ভাবুন তো, এ খবর যদি আমার ৮০ বছরের বৃদ্ধা মা শুনতো বা আমার স্ত্রী-র কাছে এ ফোন যেত তাহলে কী কাটাই না হতো!

[৫] তবে পরবর্তীতে পুরনিগম থেকে শিক্ষক চন্দ্রশেখরের মৃত্যুর বিষয়টি ভুল বলে মেনে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়