শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে আসতে ভারতীয়দেরও দিতে হবে ভিসা ফি

মাছুম বিল্লাহ: [২] কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ভিসা প্রসেসিং ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই ভিসা প্রসেসিং ফি কত হবে, তা এখনও চুড়ান্ত হয়নি। যদিও ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, চেন্নাই ডেপুটি হাই কমিশন এবং আগরতলা, গুয়াহাটি, মুম্বাই অ্যাসিস্টেন্ট হাই কমিশন থেকে ভিসা দেওয়া হবে আগের পদ্ধতিতেই। অর্থাৎ এ ক্ষেত্রে কোনও ভিসা ফি বা আউট সোর্সিং কার্যকর করা হচ্ছে না।

[৩] শনিবার ভারতের দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের বরাতে পত্রিকাটি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, কলকাতার বাংলাদেশ উপ-দুতাবাস থেকে ভিসা দেওয়ার বিষয়টি আউট সোর্সিংয়ের মাধ্যমে করা হবে। অর্থ্যাৎ সরাসরি আর কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে গিয়ে কেউ ভিসার আবেদন করতে পারবেন না। তাদের নির্ধারিত আউট সোর্সিং সংস্থার মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ‘প্রসেসিং ফি’ ধার্য করা হবে।

[৪] পত্রিকাটিকে এ প্রসঙ্গে বাংলাদেশ উপ দূতাবাসের ডিপ্লোম্যাটিক উইংয়ের এককর্মকর্তা জানান, ‘সবে সিদ্ধান্ত হয়েছে। কোভিড পরিস্থিতিতে প্রক্রিয়াটি কার্যকর করতে কিছু সময় লাগবে। পশ্চিমবঙ্গ থেকেই বেশি মানুষ বাংলাদেশে যান। প্রক্রিয়াটি কেমন কার্যকর হচ্ছে, তা দেখে পরবর্তীতে ভারতের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতে আসার ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভিসা প্রসেসিং ফি নেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেও একই পথ নেওয়া হল।

[৫] কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের কনস্যুলার উইংয়ের কাউন্সিলর বসির উদ্দিন জানিয়েছেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি পর্যটক যান পশ্চিমবঙ্গ থেকে। ফি নেওয়া হলে পর্যটক কমে যেতে পারে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ভিসা ফি ফ্রি করেছিলেন। এই নিয়মের ফলে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বাড়বে।’

  • সর্বশেষ