শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়ামন্ত্রী ও লঙ্কান বোর্ডের উপর চটেছেন অর্জুনা রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক :[২] ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে শ্রীলঙ্কা দল গঠন নিয়ে বেশ উত্তেজিত দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে থাকা ভারতীয় দলটিকে দেশটির ‘বি’ দল উল্লেখ করে বলেছেন, তাদের সঙ্গে খেলাটা রীতিমত অপমানের।

[৩] শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ও শ্রীলঙ্কা ক্রিকেটকে আক্রমণ করে ৫৭ বছর বয়সী রানাতুঙ্গা বলেন, এ সফর দেশের সম্মান হানি করেছে, দেশকে ছোট করা হয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত সোমবার শ্রীলঙ্কা পৌঁছেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। ১৩ জুলাই ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

[৪] একই সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে গড়া ভারতের মূল দলটি ইংল্যান্ড সফর করছে। তাই শ্রীলঙ্কায় অন্য দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রানাতুঙ্গা বলেন, লঙ্কা সফরে আসা দলটি ভারতের সেরা দল নয়, এটা তাদের দ্বিতীয় সারির দল। আমাদের ক্রীড়ামন্ত্রী বা ক্রিকেট প্রশাসকেরা এটা জানে না।

[৫] র‌্যাঙ্কিংয়ে হয়তো বা শ্রীলঙ্কার অবনমন হয়েছে। তবে ক্রিকেটীয় জাতি হিসেবে আমাদের একটা পরিচিতি আছে। আমাদের একটা সুনাম আছে। ভারতীয় একটা দ্বিতীয় সারির দলের বিপক্ষে আমাদের সেরা দল খেলানো উচিত নয়।

[৬] তিনি আরো বলেন, ‘ভারতের দ্বিতীয় সারির দলের বিষয়টি মেনে নেওয়ার পেছনে গোপন রহস্য হচ্ছে টিভি স্বত্ব। ভারতের বি’ দলের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের মাঠে নামানো মানে বোর্ড এ সিরিজ থেকে অর্থ কামাতে চায়।

-জি নিউজ/ দেশরূপান্তর/ ক্রিকইনফো

  • সর্বশেষ