শিরোনাম
◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রনে আশুগঞ্জে প্রশাসনের কঠোর অবস্থান, ৩ জনকে অর্থদন্ড

গোলাম সারোয়ার : [২] করোনা নিয়ন্ত্রনে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলার আশুগঞ্জ শহরে শুক্রবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন । পাশাপামি টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ,র‌্যাব সদস্যরা। আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনাা করে তিনজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] সারাদেশের ন্যায় সরকার ঘোষিত করোনা নিয়ন্ত্রনে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জাবেদ মাহমুদ,ভৈরব র‌্যাব ক্যম্পের অতিরিক্ত পুলিশ সুপার আলী আক্কাস প্রমুখ।

[৪] এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন,করোনা নিয়ন্ত্রনে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। যারা নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে পথে বেরিয়েছে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ জরিমানা করছি। ১ জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।মোট কথা যারা আইন অমান্য করবে সে যেই হোক তাকেই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। তবে তিনি আরো বলেন,করোনার মতো বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রন করতে হলে সবার আগে জনগণের সহযোগিতা জরুরী।

  • সর্বশেষ