শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনা সংক্রমন একদিনে আক্রান্ত ৭১৫ জন, সর্বোচ্চ নতুন মৃত্যু ৮ জন

আফরোজা সরকার:[২] রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁও জেলায় ২ জন, লালমনিরহাট জেলায় ১ জন এবং পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৫৮ হাজার ১শ’ ৩৩ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৭ হাাজার ১শ’ ৬০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৫শ’ ৩৭ জনের মৃত্যু হয়েছে।

[৩] এ পর্যন্ত ২০ হাজার ৩শ’ ৪ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ২৭২, ঠাকুরগাঁয় ১২৫, দিনাজপুরে ১০৩, গাইবান্ধায় ৬৪, লালমনিরহাটে ৫১, কুড়িগ্রামে ৩৭, নীলফামারীতে ৩২ এবং পঞ্চগড় জেলায় ৩১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৮ হাজার ৭শ’ ২২ জন আক্রান্ত ও ১৯৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৩শ’ ২ আক্রান্ত ও ১১৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৩ হাজার ৫শ’ ৯ জন আক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ২শ’ ৬ জন আক্রান্ত ও ২৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৯শ’ ১৮ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮শ’ ৪৮ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৫শ’ ৫৩ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ১শ’ ২ জন আক্রান্ত এবং ২৩ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ