শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীর প্রতি সহিংসতা প্রতিরোধী আন্তর্জাতিক চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো তুরস্ক [২] দেশজুড়ে হাজারো নারীর বিক্ষোভ

সাকিবুল আলম:[৩] দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চলতি বছরের মার্চে আন্তর্জাতিক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তিটি বাতিলের পর থেকেই পশ্চিমা মৈত্রী জোট এমনকি নিজ দেশেও নিন্দার মুখে পড়েন তিনি। রয়টার্স

[৪] চুক্তি বাতিলের আদেশটি সাময়িকভাবে স্থগিত করার জন্য আদালতে আপিল করা হয়েছিলো। সে আপিলও এ সপ্তাহে খারিজ করা হয়েছে।

[৫] তুরস্ক এ সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে বলে বুধবার মন্তব্য করেন তুরস্কের নারী সঙ্ঘ ফেডারেশনের প্রেসিডেন্ট কেনান গুল্লু। তিনি বলেন, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।

[৬] আঙ্কারার এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দার মুখে পড়েছে মুসলিম প্রধান এ দেশটি। ১৯৮৭ সালে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য আবেদন করেছিলো। সমালোচকরা বলছে, সাম্প্রতিক সময়ে তুরস্কের বিভিন্ন সিদ্ধান্ত তাদের জোটটি থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়