শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রোটোটাইপ উড়াল কার স্লোভাকিয়ার দুই শহরের মধ্যে ৩৫ মিনিট সফলভাবে উড়তে সক্ষম হয়েছে

অনন্যা আফরিন: [২] সিএনএন এক প্রতিবেদনে জানায়, দেশটির নাইট্রা ও রাজধানী ব্রাতিস্লাভার মাঝে সোমবার ক্লেইন ভিশনের এই এয়ারকারের উড়ান সম্ভব হয়।এয়ারকার প্রোটোটাইপ ওয়ানে ব্যবহার হচ্ছে ১৬০ অশ্বশক্তির বিএমডব্লিউ ইঞ্জিন, এর সঙ্গে রয়েছে স্থির প্রোপেলার। যানটি তিন মিনিটের কম সময়ের মধ্যে সড়কে চলাচলের উপযোগী হতে পারে।

[৩] এয়ারকার ইতিমধ্যে ৪০ ঘণ্টার বেশি সময় পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে বলে জানায় নির্মাতা প্রতিষ্ঠান।এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৯০ কিলোমিটার বেগে উড়তে পারে, উঠতে পারে ৮ হাজার ২০০ ফুট পর্যন্ত।ব্রাতিস্লাভায় অবতরণের পর এয়ারকারটি সাধারণ কারে রূপান্তর হয়। এরপর চালিয়ে নেওয়া হয় স্থানীয় সিটি সেন্টারে। তখন চালকের আসনে ছিলেন ক্লেইন ভিশনের প্রধান নির্বাহী স্টেফান ক্লেইন ও কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অন্তন জাজাক।

[৪] বর্তমানে এয়ারকার প্রোটোটাইপ ট্যুর মডেলের পরিমার্জন চলছে। এতে যুক্ত রয়েছে ৩০০ অশ্বশক্তির ইঞ্জিন। আশা করা হচ্ছে, এর গতি ৩০০ কিলোমিটার পর্যন্ত উঠবে, পরিসীমা হবে ১ হাজার কিলোমিটার। সিএন এন

  • সর্বশেষ
  • জনপ্রিয়