শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমানে বাছাই পর্ব খেলে আমিরাতের বিশ্বকাপের টিকিট নিতে হবে বাংলাদেশকে

রাহুল রাজ : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও ২৮ জুন সন্ধ্যায় আইসিসিকে অপারগতার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার, ২৯ জুন দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার ঘোষণা আসে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

[৩] শুধুমাত্র সেরা ১২ দল নিয়ে মূল পর্ব অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে এর আগে ৮ দলের বাছাই পর্বের খেলা হবে ওমানে। ম্যাচগুলো দুই দেশে আয়োজন হলেও আয়োজকের ভূমিকায় থাকবে ভারত। প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ। যেখানে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি। র‌্যাংকিংয়ে সেরা আটে না থাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে।

[৪] প্রথম রাউন্ডের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও নামিবিয়া। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেরা ১২ তে। অর্থাৎ ওমানে প্রথম রাউন্ডে খেলে আমিরাতে যাওয়ার টিকিট পেতে হবে বাংলাদেশকে। ব্যর্থ হলে ওমানেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের টি- টোয়েন্টি বিশ্বকাপ।

[৫] ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি বলেন, আমাদের সুযোগ-সুবিধার ব্যাপারে আইসিসির সবুজ সংকেত রয়েছে। আমরা এ বছর টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতিও পেয়েছি। - টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়