শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামা পৌরসভার ১৭ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট ঘোষণা

নুরুল করিম : [২] পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে বান্দরবানের লামা পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরে ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৮৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে সোমবার দুপুরে এ বাজেট ঘোষণা করেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

[৩] এ সময় পৌরসভার সহকারী প্রকৌশল হুমায়ুন কবির, কাউন্সিলর মোহাম্মদ রফিক, মো. সাইফুদ্দিন, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন বাদশা, মো. বশির, মো. ইউছুফ আলী, মমতাজুল ইসলাম, আলী আহম্মদ, জাহানারা বেগম, মরিয়ম বেগম ও সাকেরা বেগমসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। একই সময় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে পৌরসভা এলাকার সকল জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

[৪] ঘোষিত বাজেটে ১ কোটি ৭৩ লক্ষ ৫৬ হাজার ৯৯৭ টাকা রাজস্ব আয় এবং ১ কোটি ৬৮ লক্ষ ৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে সমাপনি স্থিতি ৪ লক্ষ ৫১ হাজার ৯৯৭টাকা। এ খাতে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ১১ লক্ষ, শিক্ষা খাতে ৩ লক্ষ ২০ হাজার টাকা ছাড়াও পানি সরবরাহ ব্যয়সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়।

[৫] উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪৬ লক্ষ টাকা। এতে আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫ কোটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৩০ লক্ষ, পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ৩ কোটি ৫০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ৩০ লক্ষ এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৫ কোটি টাকা ধরা হয়। ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়নে ৭ কোটি ৫৭ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মাণ, মার্কেট নির্মাণ বাবদ ৩ কোটি ৫০ লক্ষ ছাড়াও অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫৯ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

[৬] ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদসহ সকল স্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ