শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১০:৪৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে শুক্রবার ভার্চুয়াল পদ্ধতিতে বানাই সম্প্রদায়ের ‘বাস্তুপূজা উৎসব-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।

[২] অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেনের সভাপতিত্বে এবং নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় আরও আলোচনা করেন: ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, আদিবাসী গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল, গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা ও সাংবাদিক-লেখক সঞ্জয় সরকার। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী লেখক রিপন বানাই।

[৩] এ সময় আলোচকরা বলেন, সংখ্যার দিক দিয়ে অতি নগন্য হওয়ার কারণে বানাইদের আর্থ-সামাজিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তেমনভাবে ওঠে আসছে না। সংগ্রহ, সংরক্ষণ ও চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ভাষাবৈচিত্র্য। অথচ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তারা কমিউনিটিভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন উপদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেয়ার দাবি জানান। আলোচনা শেষে বানাই শিল্পীদের অংশগ্রহণে ভার্চুয়াল পদ্ধতিতে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়