শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত ১১৬, মৃত্যু ২

অহিদ মুকুল: [২] এ নিয়ে এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৮১ জনে। আক্রােেন্তর হার ১১ দশমিক ২১ শতাংশ।

[৩] এছাড়া করোনায় মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ২৫ জন, সুবর্ণচরে ২ জন, বেগমগঞ্জে ৪৬ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে ১৭ জন।

[৪] শুক্রবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, নতুন আক্রান্ত ১১৬ জনের মধ্যে রয়েছেন ৫২ জন সদর উপজেলার, সুবর্ণচরের ৪ জন, বেগমগঞ্জের ২৫ জন, সোনাইমুড়ীর ৪ জন, চাটখিলের ১০ জন, সেনবাগের ১ জন,কোম্পানীগঞ্জের ১৪ জন ও কবিরহাটের ৬ জন। ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ।

[৬] এছাড়া ডেডিকেটেড হাসপাতালে ৪২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

[৭] উল্লেখ্য, নোয়াখালীতে করোনার সংক্রমণ না কমায় নোয়াখালী পৌরসভা ও ৬ টি ইউনিয়নে চলমান লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। যা আগামি ২ জুলাই পর্যন্ত চলবে।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়