শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনার সম্ভাবনা নাকচ করলো উত্তর কোরিয়া

আসিফুজ্জামান পৃথিল : [২] উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ-সংক্রান্ত একটি বিবৃতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে রি সন গোয়ান বলেন, ‘এমনকি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সম্ভাবনার বিষয়টিও বিবেচনা করছি না।’ রয়টার্স

[৩] উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূতের একটি মন্তব্যের প্রেক্ষাপটে রি সন গোয়ানের কাছ থেকে এ বক্তব্য এসেছে। গত সোমবার উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বলেন, আলোচনার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে শিগগির একটি ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছেন তিনি।

[৪] মার্কিন দূতের এই বক্তব্যের পরদিন মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, পিয়ংইয়ংয়ের সংকেতকে যুক্তরাষ্ট্র ভুলভাবে নিচ্ছে বলে তার কাছে প্রতীয়মান হচ্ছে। দ্য গার্ডিয়ান

[৫] কিম ইয়ো জং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা। তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের একটি বক্তব্যের জেরে। গত রোববার এক সাক্ষাৎকারে সুলিভান বলেছিলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছ থেকে আসা একটি বক্তব্যে তিনি কৌতূহলোদ্দীপক সংকেত দেখতে পেয়েছেন। তারা অপেক্ষা করবেন, দেখবেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের সরাসরি যোগাযোগের পরিস্থিতি তৈরি হয় কি না।

  • সর্বশেষ