শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের ৫০ জেলা তালেবানদের দখলে, তাজিকিস্তান সীমান্তে পোস্ট ছেড়ে পালালো আফগান সেনারা

রাশিদুল ইসলাম : [২] গত মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ৩৭০টি জেলার অধিকাংশই এখন তালেবানদের হাতে পতনের মুখে। জাতিসংঘে আফগান বিষয়ক বিশেষ দূত ডেবোরাহ লিওন নিরাপত্তা পরিষদে বলেন, তালেবানদের সাম্প্রতিক অগ্রযাত্রা বেশ তাৎপর্যপূর্ণ এবং তা তীব্র সামরিক অভিযানের ফলস্বরূপ। সিএনএন

[৩] আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলোর চারপাশে জেলাগুলো দখলে নিচ্ছে তালেবানরা। এর পর বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার হলে আরো বড় ধরনের অভিযান চালাবে তালেবানরা। সংঘর্ষে রাজধানী কাবুল সহ ১১টি প্রদেশে তীব্র বিদ্যুৎ সংকট চলছে।

[৪] তাজিকিস্তানের সঙ্গে সীমান্তে শির খান বন্দর ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ তালেবানরা নেওয়ার সময়ে সেখানকার নিরাপত্তা রক্ষাকারীরা পোস্ট ছেড়ে পালিয়েছে। আরেক ভিডিওতে তালেবানরা বিভিন্ন সেনা অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে।

[৫] একজন আফগান সেনা কর্মকর্তা জানান, সব চেকপোস্ট থেকে আমরা সরে আসতে বাধ্য হয়েছি। এ লড়াইয়ের সময় আমাদের কিছু সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে তাজিকিস্তানে চলে গিয়েছেন। সকালেই শত শত তালেবান চেকপোস্ট লক্ষ্য করে এগিয়ে আসলে তাদের সঙ্গে ঘন্টাখানেক যুদ্ধ হয়।

[৫] এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন আফগানিস্তান যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির জন্য নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ওঠে সে জন্যে যুক্তরাষ্ট্র দেশটির সরকারের সঙ্গে এখনো গভীর সম্পর্ক রেখে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়