শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের হাসপাতালে প্রতি হাজার মানুষের জন্য শয্যা সংখ্যা মাত্র ০.৯৬

কালের কণ্ঠ: দেশের সরকারি হাসপাতালে প্রতি এক হাজার মানুষের জন্য শয্যার সংখ্যা ০.৩২। বেসরকারি হাসপাতালে প্রতি হাজারে শয্যার সংখ্যা ০.৬৪। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রতি এক হাজার মানুষের জন্য হাসপাতালে শয্যার সংখ্যা মাত্র ০.৯৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী প্রতি এক হাজার মানুষের বিপরীতে সাড়ে তিনটি শয্যা থাকতে হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মানের চেয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর শয্যাসংখ্যা অনেক কম।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

জরিপে বলা হয়, বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসকের (ডেন্টাল সার্জন বাদ দিয়ে) বিপরীতে মাত্র ০.৮৫ জন সেবিকা রয়েছে। ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্ত করলে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে সেবিকার সংখ্যা দাঁড়ায় ০.৮৩। শয্যা ও সেবিকার অনুপাতে প্রতি ৩.৪৭টি শয্যার জন্য একজন সেবিকা দায়িত্ব পালন করছেন।

বিবিএস মহাপরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যার ব্যুরোর অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মেজবাহুল আলম এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) শশাঙ্ক শেখর ভৌমিক।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মসংস্থানের আকার অনুযায়ী ২০১৮ সালের ৩০ জুন ১৬ হাজার ৯৭৯টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৬৮ হাজার ৫৮০ জন কর্মী নিয়োজিত ছিলেন। এর মধ্যে তিন লাখ ১৫ হাজার ৯৪১ জন (৮৫.৭২ শতাংশ) পূর্ণকালীন এবং ৫২ হাজার ৬৩৯ জন (১৪.২৮ শতাংশ) খণ্ডকালীন। মোট নিয়োজিত জনবলের মধ্যে হাসপাতালে ৫৬.৩২ শতাংশ, রোগ নির্ণয় কেন্দ্রে ৩৬.৭৯ শতাংশ এবং ক্লিনিকে ৫.৭ শতাংশ জনবল নিয়োজিত ছিল। ডেন্টাল ক্লিনিকে নিয়োজিত জনবল ১.১৯ শতাংশ। এ ছাড়া ২০১৭-১৮ অর্থবছরে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে পূর্ণকালীন কর্মসংস্থান বাড়ার অনুমিত হার ৯.২৭ শতাংশ, হাসপাতালগুলোর কর্মসংস্থান বাড়ার হার ১২.১৬ শতাংশ, মেডিক্যাল ক্লিনিকগুলোর কর্মসংস্থান বাড়ার হার ৫.৮৯ শতাংশ, রোগ নির্ণয় কেন্দ্রের কর্মসংস্থান বাড়ারও হার ৫.৩১ শতাংশ এবং ডেন্টাল ক্লিনিকগুলোর প্রবৃদ্ধির হার ০.৮২ শতাংশ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘যদিও বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এর পরও দিন দিন আমাদের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন হচ্ছে। আমাদের স্থূল মূল্য সংযোজনের পরিমাণ বাড়ছে, যা প্রতিবেদনে পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মূলত এই জরিপগুলো আমাদের জিডিপি ভিত্তি বছরের জন্যও কাজে লাগবে। আমরা আমাদের নতুন যে জিডিপি দেব সেখানে আমাদের ভিত্তি বছর ধরা হবে ২০১৫-১৬ সাল। সেই হিসাবে বিবিএস অনেক কাজ করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়